অধ্যাদেশের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশের দাবিতে আজ বুধবার (৬ আগস্ট) সায়েন্সল্যাব এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্দ্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির জন্য সরকারকে একাধিক বার আলটিমেটাম দিয়েছিলাম। সর্বশেষ ইউজিসিতে বসে অধ্যাদেশের জন্য রাষ্ট্রকে ৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিই; কিন্তু আমাদের হতাশ করে কর্তৃপক্ষ সেপ্টেম্বরে অধ্যাদেশ দেবে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছে। এই কালক্ষেপণের প্রতিবাদে আজ শান্তিপূর্ণ বিক্ষোভকর্মসূচি পালিত হবে বলে জানান তারা।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য আব্দুর রহমান বলেন, আমরা বারবার বলেছি-শিক্ষা সিন্ডিকেটের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আমরা স্বতন্ত্র পরিচয়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছি। আমাদের ওপর চাপিয়ে দেওয়া অনিয়মের বিরুদ্ধে আমাদের এই অবস্থান। সরকার যখন নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ প্রণয়নের কাজ শুরু করেছে, তখন তা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।