অনলাইন লাইভ ক্লাসে শিক্ষক-শিক্ষিকার চুম্বনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি অনলাইন প্ল্যাটফর্মে অনলাইনে লাইভ ক্লাস চলাকালীন শিক্ষক ও শিক্ষিকার অশালীন আচরণের অভিযোগে রাজধানীর ভাটারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক অভিভাবক। অভিযোগটি দায়ের করেন আশরাফ বিজয় নামের এক ব্যক্তি।

তিনি জানান, গত ৮ জুলাই রাত ১২টার দিকে অনলাইন লাইভ ক্লাসের সময় এক নারী ও এক পুরুষ শিক্ষক ইচ্ছাকৃতভাবে অনভিপ্রেত ও অসামাজিক আচরণ করেন, যা শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত আপত্তিকর। বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে এবং শিক্ষকতার মতো সম্মানজনক পেশার মর্যাদা ক্ষুণ্ন করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে এবং সেটিকে অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে আশরাফ বিজয় বলেন, “আমি একজন অভিভাবক হিসেবে বিষয়টি সহ্য করতে পারিনি। এজন্য থানায় অভিযোগ করেছি। আমি অভিযুক্ত দুই শিক্ষকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিচার দাবি করছি।”

ভাইরাল হওয়া ভিডিওটি ‘অন্বেষণ কোচিং সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকে পাওয়া যায়। ভিডিওতে দেখা যায়, ক্লাস চলাকালীন এক শিক্ষক ও এক শিক্ষিকা প্রকাশ্যে চুম্বন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই অভিযোগ করেছেন, এই ধরনের আচরণ অনলাইন শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তের পর যদি প্রমাণ মেলে, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।