‘অপারেশন ডেভিল হান্ট’: গত ২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৩৪৭, এর মধ্যে ‘ডেভিল’ ৪৭৭ জন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টের অষ্টম দিনে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশ থেকে আরও ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৩টি ছুরি/চাকু, ২টি রামদা/দা এবং ৩টি হ্যামার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত মোট ১,৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৪৭৭ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে ৮৭০ জন।

প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে একযোগে শুরু হয়।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।