অফিসার্স কোয়ার্টার থেকে সমবায় কর্মকর্তার লাশ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের (৫০) লাশ তার অফিসার্স কোয়ার্টারের বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের অফিসার্স কোয়ার্টারে বসবাস করতেন সমবায় কর্মকর্তা মোস্তাক নাসির। সকালবেলা পাশের কক্ষের এক আইসিটি কর্মকর্তা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে সবাই মিলে অনেক ডাকাডাকির পর দরজার লক ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতের কোনো এক সময় স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, ‘সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
 

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।