অবৈধ চিকিৎসা বন্ধে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

খবরওয়ালা ডেস্ক \ সারাদেশে ভ‚য়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের তদারকি করে প্রতিবেদন দেওয়ার আহŸান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। গতকাল  বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, ওসমানী মেডিকেলে আমি আগেও এসেছি। তবে আজকে আসছি অন্য একটি দায়িত্ব নিয়ে। এখানেও মেঝেতে রোগী। এখানের কিছু সমস্যা আমি চিহ্নিত করতে পেরেছি। আমাদের এখানে জনবল অভাব। উপজেলাগুলোতে আমরা যদি ঠিকমত চিকিৎসা সেবা দিতে পারি তাহলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীরা মেঝেতে শুয়ে থাকবে না। এই সমস্যা একদিনে সমাধান করা সম্ভব হবে না। আমি চেষ্টা করছি পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করতে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা তো শুধু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব না। এসব সমস্যার জন্য ওই এলাকার স্থানীয় সংসদ সদস্য ও চেয়ারম্যানদের এগিয়ে আসতে হবে। তারা যদি এসব বিষয় পরিদর্শন করেন এবং সমস্যা চিহ্নিত করে আমাদেরকে প্রতিবেদন দেন তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এর আগে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহিঃবিভাগ ঘুরে দেখেন। এসময় রোগীদের সাথে কথা বলেন। এছাড়া হাসপাতালের নানা সঙ্কট নিয়েও কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।