অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি: পরীমণি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি’- বলে মন্তব্য করেছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি বিবিসি বাংলায় দেওয়া এক অডিও বার্তায় এ মন্তব্য করেন।

তিনি বিবিসিকে বলেন, ‘অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠান সেটা তো আমার কাজ। আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাঁধা আসবে। আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই।’

‘সেখানে বাঁধা হয়ে দাঁড়াবে খুব অল্পসংখ্যক লোকজন এবং তাদেরকে আমরা ভয় পাবো পেছপা হবো। আমাদের সৃজনশীল কাজে বাঁধা আসবে। আমি অন্তত সেটা কোনোভাবে মেনে নিতে পারি না।’

তার কথায়, ‘যখন কথা বললাম তখন নানা ধরনের হেনস্তা করা হলো। এখানে কী আবার ধর্ম বিরোধী ধর্মের উপরে কী আঘাত হচ্ছে আমি স্পষ্ট ভাবে জানি না। আমি এটা জানতে চাচ্ছি যে এরা আসলে কারা।’

শেষে বলেন, ‘এই স্বাধীনতা আমরা যদি এনে দেওয়ার জন্য একটু ভূমিকা রাখি তাহলে এই স্বাধীনতা কেন উপভোগ করতে পারছি না। এই স্বাধীনতা কারা উপভোগ করছে।’

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।