খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের একেবারে শুরুতেই ফুটবলপ্রেমীরা পেলেন হাইভোল্টেজ ম্যাচের স্বাদ। অ্যান্ডফিল্ডে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লিভারপুল।
রবিবার রাতে প্রায় ৬২ হাজার দর্শকে ভরা গ্যালারিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দুই দলই দীর্ঘ সময় সমানে সমান ছিল। ম্যাচটি যখন গোলশূন্য ড্র-এর দিকে এগোচ্ছিল, তখনই বাজিমাত করেন লিভারপুলের হাঙ্গেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ডমিনিক সবজলাই।
৮৩তম মিনিটে পাওয়া ফ্রি-কিক থেকে অসাধারণ এক বাঁকানো শট নেন সবজলাই। প্রায় ৩০ গজ দূর থেকে তার নেওয়া শট গোলরক্ষক ডেভিড রায়ার হাত ছুঁয়ে জড়িয়ে যায় জালে। আর সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে লিভারপুল।
অন্যদিকে, আর্সেনাল কোচ মিকেল আর্তেতা প্রথমবার দলের জার্সিতে এবেরেচি এজেকে মাঠে নামালেও ক্রিস্টাল প্যালেস থেকে আসা এই ইংলিশ তারকা প্রথম ম্যাচে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি।
খবরওয়ালা/আশ