আওয়ামী লীগ টিকে আছে বিদেশি শক্তির সহায়তায় : রিজভী

26 rizvi আওয়ামী লীগ টিকে আছে বিদেশি শক্তির সহায়তায় : রিজভী
ঢাকা অফিস ॥ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ নয়, আওয়ামী লীগ সরকারের অস্তিত্ব টিকে আছে বিদেশি শক্তির সহায়তায়। তারা পশ্চিমা প্রভুদের সহায়তায় ক্ষমতায় এসেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ নিরাপদ নয় উল্লেখ করে রিজভী বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ, এই সরকার দুর্বল-জনসমর্থনহীন সরকার। তিনি আরও বলেন, ২৮ অক্টোবর থেকে বিএনপির বিপুল নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এখনও তাদের মুক্তি মেলেনি। নানা ধরনের সরকারি চক্রান্তে তাদের আটকে রাখা হয়েছে। আজও মুক্তি মেলেনি খালেদা জিয়ার। রিজভী বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার উন্নত চিকিৎসার সুযোগ মিলছে না। বিরোধীদলকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের অংশ হিসেবে তার চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। অসুস্থ তীব্র হলে হাসপাতালে নিতে হচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।