আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দুই ঢাবি শিক্ষার্থীর

খবরওয়ালা অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাবির দুই শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন করছেন এই দুই শিক্ষার্থী।  শিক্ষার্থীরা হলেন, তড়িৎ প্রকৌশল বিভাগের ১৫-১৬ সেশনের ওমর ফারুক ও দর্শন বিভাগের ২২-২৩ সেশনের আবু সাইদ।

গতকাল থেকে তারা অনশনে আছেন বলে জানা গেছে।

অনশনরত ওমর ফারুক জানান, গণহত্যার দায়ে অভিযুক্ত এই দলটা ৭ মাসেও নিষিদ্ধ হয়নি। নিষিদ্ধ করতে জটিলতা থাকলে তাদের বিচার করা হোক। বিচারটাও তো হচ্ছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে? কারো সনদ বা ভর্তি কি বাতিল হয়েছে? আমরা বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই।

অনশনরত আবু সাইদ বলেন, সিরিয়ার বাথ পার্টিকে নিষিদ্ধ করা গেলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সমস্যা কোথায়?

তারা বলেন, যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, আমরা অনশন চালিয়ে যাব।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।