কুষ্টিয়ার মিরপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মিজানুর রহমান

মিরপুর প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান আকস্মিক মিরপুর থানা পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেছে মিরপুর থানা। পরিদর্শনের শুরুতেই তিনি সালামী গ্রহণ করেন।

কুষ্টিয়ার মিরপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মিজানুর রহমান

এরপর তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্যে অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

কুষ্টিয়ার মিরপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মিজানুর রহমান

এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে থানায় কর্মরত অফিসার ফোর্সের সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সহিত শ্রবণ, অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

পরিদর্শনের সময় পুলিশ সুপার এর সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ তারেক জুবায়ের, কুষ্টিয়া, ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান, মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, ইন্সপেক্টর(তদন্ত) আব্দুল আজিজ এবং মিরপুর থানায় কর্মরত অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।