আখাউড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার সকালে পৌরশহরের দেবগ্রাম দক্ষিণ পাড়া কবরস্থান সংলগ্ন আখাউড়া-চট্টগ্রাম রেলপথের পাশে লাশটি পাওয়া যায়।

রেলওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।