আগামীকাল নিলামে উঠবে এমপিদের বিলাসবহুল ২৪ গাড়িসহ মোট ৪৪টি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের আমলে এমপিদের আনা ২৪টি বিলাসবহুল গাড়িসহ মোট ৪৪টি গাড়ি নিলামে তুলবেন চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গাড়িগুলো ই-নিলামে বিক্রি করা হবে।

চট্টগ্রাম কাস্টম নিলামের ক্যাটালগ তথ্য থেকে জানা যায়, এই নিলামে শুধু ল্যান্ড ক্রুজার গাড়িই আছে মোট ২৬টি। নিলামে অংশ নিতে আগ্রহীরা ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দর জমা দিয়েছেন। কতজন জমা দিয়েছেন সেটা সোমবার জানা যাবে। সোমবার দুপুর ২টায় দরপত্রের বক্স খোলা হবে। গাড়িগুলো নিলামে বিক্রি করা গেলে ১৭৫ কোটি টাকা রাজস্ব পাবে সরকার।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ পেয়েছিলেন আগ্রহীরা।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে মূল্যবান জায়গা খালি করার একটি নির্দেশনা রয়েছে। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর থেকে গাড়িগুলো সরিয়ে কাস্টম অকশন সেডে আনা হয়েছে। এসব গাড়ি দ্রুত নিলামে বিক্রি করতে পারলে লোকসান হবে না। যত দেরি হবে ততই গাড়িগুলো নষ্ট হবে, কার্য ক্ষমতা হারাবে। তাই নিলামে ভালো বিডার বা অংশগ্রহণকারী পাওয়ার জন্য অনলাইন নিলাম ডাকা হয়েছে। এর ফলে দেশের যে কোনো প্রান্ত থেকে আগ্রহীরা গাড়ির নিলামে অংশগ্রহণ করতে পারবেন। 

তিনি আরও বলেন, এমপিদের মেয়াদে শুল্কমুক্ত সুবিধায় আনা একেকটি গাড়িতে অগ্রিম আয়কর বাবদ ৪ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ টাকা রাজস্ব পেয়েছে সরকার। এখন প্রথম নিলামে বিক্রি করা গেলে একেকটি গাড়িতে সোয়া ৭ কোটি টাকা পাওয়া যাবে। এ হিসাবে গাড়িগুলো থেকে ১৭৫ কোটি টাকা রাজস্ব আদায়ের আশা রয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।