আগামীকাল শহীদ কাজী আরেফ দিবস

খবরওয়ালা ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা ও জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদের ২৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি)। এ দিবস উপলক্ষ্যে বেশকিছু কর্মসূচি পালন করবে দেশের বিভিন্ন সংগঠন।

কর্মসূচি :

রবিবার সকাল ৮:৫০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন বীরমুক্তিযোদ্ধা কবরস্থানে জমায়েত হয়ে সকাল ৯টায় শহীদ কাজী আরেফ আহমেদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১০:৫০টায় শহীদ কাজী আরেফসহ ১৬ ফেব্রুয়ারি ১৯৯৯ এর শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান এবং বেলা ১১টায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে। একই কর্মসূচি জেলা ও উপজেলায় পালিত হবে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের এদিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর গ্রামে জাসদ আয়োজিত সন্ত্রাস বিরোধী এক জনসভায় বক্তৃতারত অবস্থায় একদল চিহ্নিত সন্ত্রাসী কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ও  দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও তফসের মন্ডলকে গুলি করে হত্যা করে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।