আট জেলা ও সিলেট বিভাগে বজ্রপাতের সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের

আবহাওয়া অধিদপ্তর দেশের আটটি জেলা ও সিলেট বিভাগের বাসিন্দাদের জন্য বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে। ওইসব এলাকার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে ঘরের বাইরে শিলা কুড়াতে না যাওয়ার জন্য।

রবিবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, আজ বিকাল ৩টা থেকে পরবর্তী তিন থেকে পাঁচ ঘণ্টায় দেশের নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাজশাহী, পাবনা জেলা এবং সিলেট বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।

এই পরিস্থিতিতে, আবহাওয়া অধিদপ্তর নিরাপদে চলাচল এবং কয়েকটি নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে এবং ঘরের মধ্যে থাকার, জানালা ও দরজা বন্ধ রাখার, গাছের নিচে আশ্রয় না নেওয়ার, কংক্রিটের মেঝেতে না শোয়া এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি, বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ার পর আবহাওয়া অধিদপ্তর এই সতর্কবার্তা জারি করেছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।