আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের হানিফ হাজীর ডাঙ্গী গ্রামসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে নদীতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন তারা। পরে ফরিদপুর থেকে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারে নেতৃত্ব দেওয়া ফরিদপুর কোতোয়ালি থানার নৌপুলিশের এসআই মো. আবুজর গিফারী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা যাচ্ছে, ৮-১০ দিন আগে মৃত অবস্থায় নদীতে ভেসে এসেছে। সুরতহাল শেষে মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, নৌপুলিশ কর্তৃক মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।