আদালতে হাসতে হাসতে ইনু বলেন-‘আমি লাউ, কদু দুটিরই বিপক্ষে’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যার মামলায় এ আদেশ দেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) উভয় পক্ষের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক।

সকাল ১০টার দিকে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক এই দুই মন্ত্রীকে আদালতে হাজির করা হয়। এরপর সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার মামলার তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী বলেন, ইনু আন্দোলনের সময় এমপি ছিলেন না। তিনি কোনো হত্যার নির্দেশ দেননি। তিনি মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান রাজনীতিবিদ।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আদেশ শুনে হাসানুল হক ইনু হেসে ওঠেন। এ সময় তাকে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হয়।

9k= আদালতে হাসতে হাসতে ইনু বলেন-‘আমি লাউ, কদু দুটিরই বিপক্ষে’

সাংবাদিকরা ইনুকে প্রশ্ন করেন, আপনি কি খেলোয়াড় ছিলেন?

উত্তরে ইনু বলেন, ‘কি আর বলবো, যেই লাউ, সেই কদু!’

সাংবাদিক আরও জিজ্ঞাসা করেন, আপনি কোন পক্ষে?

উত্তরে তিনি মুচকি হেসে বলেন, ‘আমি লাউ, কদু দুটিরই বিপক্ষে।’

তার এ মন্তব্যে আদালত কক্ষে উপস্থিত আইনজীবী, সাংবাদিক ও পুলিশ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পাশে থাকা রাশেদ খান মেননকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, ‘আমি আর কি বলবো!’

উল্লেখ্য, গত ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় মিরপুর গোল চত্বরে গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।