আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই এলাকায় চান্দ ও বারেক নামের দুইজন বাসিন্দার মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। সোমবার রাতে চান্দের পক্ষের এক যুবক সিএনজিচালিত অটোরিকশায় বারেকের পক্ষের একজনকে লাঠি দিয়ে আঘাত করে। এ নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়।

খবর পেয়ে পুলিশ বিষয়টি মীমাংসার চেষ্টা করে। এ ঘটনার জের ধরে মঙ্গল ভোর হতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে ওই এলাকায় ১৫ থেকে ২০টি বাড়ি ভাঙচুর করা হয়। সবশেষ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, চান্দ ও বারেক নামের দুই পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।