ঝিনাইদহ জেলা আনসার অফিসে সাংবাদিক অবরুদ্ধ, লাঞ্ছিত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ জেলা আনসার অফিসে সাংবাদিক অবরুদ্ধ, লাঞ্ছিত, ঝিনাইদহ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছিত হয়েছে ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক রোকনুজ্জামান মিলন। আনসারের জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন ও মহেশপুর উপজেলা টিআই হুসাইনসহ আনসার সদস্যরা তাকে মারপিট করে একটি ঘরে আটকে রাখে। পরে স্থানীয় সংবাদকর্মীরা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে।

ঝিনাইদহ জেলা আনসার অফিসে সাংবাদিক অবরুদ্ধ, লাঞ্ছিত

সংবাদ কর্মীরা জানায়, আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনসার অফিসে নির্বাচনকালীন অস্থায়ী সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। সেই খবর সংগ্রহের জন্য ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি রোকনুজ্জামান মিলন সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে তার সাথে অসদাচরণ শুরু করে জেলা কমান্ড্যান্ট সোহাগ। এক পর্যায়ে তাকে টেনে হিচড়ে একটি রুমে আটকে রাখা হয়। খবর পেয়ে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা।

 

ঝিনাইদহ জেলা আনসার অফিসে সাংবাদিক অবরুদ্ধ, লাঞ্ছিত

 

এ ব্যাপারে ভুক্তভোগী সংবাদিক রোকনুজ্জামান মিলন বলেন, আমি সংবাদ সংগ্রহের জন্য ওই অফিসের বাইরে অপেক্ষা করছিলাম। জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন এক নারীর সাথে খারাপ ব্যবহার করছিলো। আমি এগিয়ে তার কাছে গেলে আমাকে সেখান থেকে চলে যেতে বলে। আমি সংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

পরে আসনার সদস্যরা আমাকে টেনে হিচড়ে একটি রুমের মধ্যে নিয়ে কিল-ঘুষি মারে। ্পরে আমাকে ১ ঘন্টা আটকে রাখার পর আমার মোবাইল দেয়। আমি মোবাইল ফিরে পাওয়ার পর অন্য সহকর্মীদের কাছে কল দিলে তারা এসে আমাকে উদ্ধার করে। আমি ওই কর্মকর্তাসহ এর সাথে জড়িতদের শাস্তির দাবী জানাচ্ছি। এ ব্যাপারে অভিযুক্ত জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন বলেন, আসলে যেভাবে বলা হচ্ছে তেমন কিছু ঘটেনি। সে প্রথমে পরিচয় না দেওয়ায় তাকে রুমের মধ্যে বসিয়ে রেখিছিলাম। তাকে মারধর বা লাঞ্ছিত করা হয়নি।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।