আপনারা দেখেছেন ভিডিওতে কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব ইশরাক ভাইয়ের বাসাতেই: জানে আলম অপুর স্ত্রী

চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গত ১ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। এবার সে ঘটনা নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন তার স্ত্রী আলিশা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

অপুর স্ত্রী বলেন, ঘটনার দিন অপু ঘটনাস্থলে তো দূরের কথা ঢাকাতেই ছিল না। সে ছিল কিশোরগঞ্জে। ওইদিন মিঠামইনে চলে যায়। অপু আগ থেকে আঁচ করতে পেরেছিল তাকে এসবের মধ্যে ফাঁসানো হবে।

ওই ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়। সে প্রসঙ্গে তিনি বলেন, ওটা আসলে অপু ছিল না।

তিনি আরও বলেন, বিএনপি নেতা ইশরাকের সঙ্গে অপুর কী সম্পর্ক সেটা আমি জানি না। কিন্তু অপুকে ব্যবহার করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করাতে চেয়েছে, কাউকে দাবানোর জন্য।

কোন দল? সাংবাদিকদের এমন প্রশ্নে অপুর স্ত্রী বলেন, এইটা তো সবার কাছে ক্লিয়ার। কোন দল এটা আমি বলতে পারব না।

তিনি বলেন, জুলাইয়ের ৩১ তারিখ রাত সাড়ে ১১টার পর থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত অপুকে বন্দি করে যে স্বীকারোক্তি নিল, এটা কারা নিল? আর গোপীবাগ কার বাসা? গোপীবাগ ইশরাক ভাইয়ের বাসা না?

অপুর স্ত্রী আলিশা বলেন, অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরেছে। আর আপনারা দেখেছেন ভিডিওতে কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব ইশরাক ভাইয়ের বাসাতেই।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।