আমি তো দেশকে বিক্রি করে দিতে পারি না: জেলেনস্কি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ইউক্রেনের লিথিয়াম, টাইটানিয়ামসহ বিরল খনিজ সম্পদের অর্ধেক মালিকানা পেতে ইউক্রেনকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমি ইউক্রেনকে রক্ষা করছি। আমি আমাদের দেশকে বিক্রি করে দিতে পারি না।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি প্রস্তাবটির প্রথম খসড়া নাকচ করে দিয়েছি। ওই প্রস্তাব মেনে নিলে যুক্তরাষ্ট্রকে আমাদের খনিজ সম্পদের প্রায় ৫০ শতাংশের মালিকানা দিতে হবে। কিন্তু তা সত্ত্বেও প্রস্তাবে (ইউক্রেনের) নিরাপত্তার কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।’

জেলেনস্কির জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে, ট্রাম্পের এমন এক মন্তব্যের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। তাই এখন কেউ আমাকে সরাতে চাইলে তা কার্যকর হবে না।’

সাম্প্রতিক জরিপের উদ্ধৃতি দিয়ে জেলেনস্কি বলেন, নেতা হিসেবে ইউক্রেনের প্রায় ৫৮ শতাংশ মানুষ তাঁর ওপর আস্থা রাখেন।

রাশিয়া ‘প্রচুর অপতথ্য ছড়াচ্ছে’ অভিযোগ করে জেলেনস্কি বলেন, ‘নেতা হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, তিনি এই অপতথ্যের জগতে বাস করছেন।’

ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন, জেলেনস্কির জনপ্রিয়তা ৪ শতাংশে নেমে এসেছে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।