আমি শিবের ভক্ত, বিষ গিলে ফেলব: মোদি

প্রধান বিরোধী দল কংগ্রেসকে কড়া আক্রমণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জনগণই তার ‘প্রভু’ ও ‘রিমোট কন্ট্রোল’। আর জনগণের সামনেই তিনি নিজের বেদনা প্রকাশ করেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) আসামের দারাংয়ে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের পর এক সমাবেশে বক্তব্য রাখেন মোদি।

সম্প্রতি তার এবং প্রয়াত মা হীরাবেন মোদিকে নিয়ে বিরোধীদের মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি ‘ভগবান শিবের ভক্ত’ এবং সব ধরনের ‘লাঞ্ছনার বিষ গিলে ফেলবেন’।

মোদি বলেন, ‘আমি জানি, গোটা কংগ্রেস ইকোসিস্টেম আমাকে টার্গেট করবে এবং বলবে মোদি আবার কাঁদছে। কিন্তু জনগণই আমার ঈশ্বর।’

তিনি আরও বলেন, ‘আমি যদি তাদের (জনগণ) সামনে আমার কষ্ট প্রকাশ না করি, তাহলে আমি কোথায় করব? তারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার কাছে আর কোনো রিমোট কন্ট্রোল নেই।’

এর আগে, গত ২ সেপ্টেম্বর বিহারে কংগ্রেস-আরজেডি জোটের সমালোচনা করতে গিয়ে মোদি অভিযোগ করেছিলেন, বিরোধীদের প্রচারণা মঞ্চ থেকে তার মা’কে উদ্দেশ্য করে গালিগালাজ করা হয়েছে।

সেদিন তিনি বলেন, ‘বিহারে, আরজেডি-কংগ্রেস মঞ্চ থেকে আমার মাকে উদ্দেশ্য করে গালি ব্যবহার করা হয়েছিল। এসব অপবাদ কেবল আমার মাকেই নয়, ভারতের প্রতিটি মা ও বোনকে অপমান করেছে। আমি জানি এই কথা শোনার পর আপনারাও আমার মতোই কষ্ট পেয়েছেন।’

প্রয়াত মায়ের স্মৃতিচারণ করে মোদি বলেন, ‘১০০ বছর বয়স পূর্ণ করার পর, আমার মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমার মা, যার রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, আরজেডি-কংগ্রেস প্ল্যাটফর্ম থেকে তাকে ঘৃণ্য পরিস্থিতির শিকার হতে হয়েছিল। এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং পীড়াদায়ক।’

সূত্র: এনডিটিভি

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।