আরেফিন সিদ্দিকের ব্রেইনের অবস্থার কিছুটা অবনতি, অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আআমস আরেফিন সিদ্দিকের ব্রেইনের অবস্থা গত রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে বলে জানিয়েছেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের ডা. নজরুল হোসেন। আজ শুক্রবার (৭মার্চ) বেলা ১১টায় সর্বশেষ তাঁর শারীরীক অবস্থা নিয়ে ব্রিফ করার সময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পেশেন্টের ব্লাড প্রেসার ঠিক আছে, রক্ত দেওয়ার পর প্ল্যাটিলাইট কাউন্ট এক লাখের বেশি, ইউরিন আউটপুট স্বাভাবিক, হার্টের অবস্থা ঠিক আছে,  কিন্তু ব্রেইনের অবস্থা গত রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না।‌ যদি ব্রেইনের অবস্থার কিছুটা হলেও উন্নতি হয় তাহলে চিকিৎসকরা অপারেশনের প্রক্রিয়া করতে পারেন।

2Q== আরেফিন সিদ্দিকের ব্রেইনের অবস্থার কিছুটা অবনতি, অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান। তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।