আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে যা বললেন পুতিন

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যতের ছুতোয় আলোচনায় বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় আয়োজিত বৈঠক শেষে দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বক্তব্য দেন পুতিন।

পুতিন বলেন, স্নায়ুযুদ্ধের পর রুশ-মার্কিন সম্পর্ক তলানিতে নেমে গিয়েছিল, যা আমাদের দেশ ও বিশ্বের জন্য ভালো কিছু নয়। এ অবস্থার পরিবর্তন জরুরি এবং মুখোমুখি অবস্থান থেকে সরে এসে সংলাপে বসাই সময়ের দাবি।

ইউক্রেন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাতের সমাধান খুঁজতে আগ্রহী। রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিতে হবে, পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করাও অপরিহার্য। কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা বিষয়টিকে গঠনমূলকভাবে নেবে বলেই আশা প্রকাশ করেন তিনি।

রুশ-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক প্রসঙ্গে পুতিন বলেন, তারা বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন খাতে সহযোগিতা করতে পারে। বৈঠকের সমঝোতাগুলো শুধু ইউক্রেন সমস্যার সমাধানেই নয়, বরং বাস্তবমুখী সম্পর্ক পুনর্গঠনের পথও খুলে দিতে পারে বলেও তিনি মত দেন।

পুতিন আরও জানান, ট্রাম্পের সঙ্গে তার বিশ্বাসযোগ্য ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছে। এ পথেই ইউক্রেনে দ্রুত যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।