আ.লীগ নিষিদ্ধ ছাড়া নির্বাচন হলে শহীদের সঙ্গে প্রতারণা হবে: মাসুদ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচন করলে চব্বিশের শহীদদের সাথে প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এছাড়া নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, ভোটচোরদের ভোটে অযোগ্য ঘোষণা এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

মাসউদ বলেন, গণহত্যাকারীদের বিচার, ভোটচোরদের ভোটে অযোগ্য ঘোষণা ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী  লীগকে নিষিদ্ধ এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে অন্তর্বর্তীকালীন সরকার সংসদ নির্বাচনের আয়োজনের পথে হাঁটলে তা হবে চব্বিশের বীর শহীদ ও আহতদের রক্তের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।

তিনি বলেন, বিচার ছাড়া যদি নির্বাচনের আয়োজন করা হয়, তাহলে এর বিরুদ্ধে যদি একজন মানুষ হিসেবেও কেউ প্রতিবাদ করে, সে ব্যক্তিটি হব আমি। হয়ত লড়াইটা দীর্ঘ হবে, কিন্তু এ লড়াই থেকে পিঁছু হটার কোনও সুযোগ নেই। জুলাই চলবে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।