ইনবক্সে অশ্লীল মেসেজ, স্ক্রিনশট ফাঁস করলেন অভিনেত্রী

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের রিয়েলিটি শোয়ে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। তারপর শোবিজে পা রাখেন। শুরুর দিকে অভিনয়ে সরব থাকলেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন। এখন পর্দায় তেমন দেখা যায় না অভিনেত্রীকে।

তবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিজের ভালোলাগা মন্দ লাগা শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি অভিনেত্রী তার ইনবক্সে আসা এক ব্যক্তির মেসেজ শেয়ার করেন। যেখানে অশ্লীলভাবে তার শরীর নিয়ে কটুক্তি করা হয় তাকে।

সেই মেসেজ মোটেও ভালোভাবে নেননি অভিনেত্রী। যে কারণে ফেসবুকে স্ক্রিনশটটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই, বিশ্বাস করেন। একই জিনিস। খালি রংটা হালকা চেইঞ্জ। যে চামড়া গালে দেখা যায়, একই চামড়া পা*** থাকে। ট্রাস্ট মি।’

prosun 20250809155630 ইনবক্সে অশ্লীল মেসেজ, স্ক্রিনশট ফাঁস করলেন অভিনেত্রী

তার পোস্টে এক অনুরাগী মন্তব্য করেন, সেই ব্যক্তির নাম-পরিচয় ও কর্মস্থল প্রকাশ করুন।  জবাবে প্রসূন বলেন, ‘উচিত এটাই। কিন্তু এর লাইফ শেষ হয়ে যাবে ভাই। বাদ দেন।’

সম্প্রতিক সময়ে বাবার নিখোঁজের বিষয়ে বেশ আলোচনায় উঠে আসেন প্রসূন আজাদ। বাবাকে খুঁজে পাচ্ছিলেন না জানিয়ে বাবার সন্ধান পেতে সামাজিকমাধ্যমে ভক্তদের কাছে সাহায্যও চেয়েছিলেন তিনি। এ নিয়ে পুলিশেও অভিযোগ জানানো হয়; প্রসূনের মা শাহানা বেগম শাহজাহানপুর থানায় একটি ডায়েরিও করেন। এর ঘণ্টা কয়েক পরেই বাসায় ফেরেন অভিনেত্রীর বাবা আজাদ হোসেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।