ইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। তবে এর ফলে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা।

স্থানীয় সময় রবিবার (২ মার্চ) মধ্যরাতে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মালুকু তেঙ্গা রিজেন্সি থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জরুরি ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্যান্ডি লুহুলিমা সিনহুয়াকে বলেন, ‘ভূমিকম্পের ফলে কোনো গুরুতর প্রভাব পড়েনি। কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’

১২৭টি সক্রিয় আগ্নেয়গিরির দেশ ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থিত। দেশটি প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মুখে পড়ে। অঞ্চলটি পৃথিবীর ভিন্ন ভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।