ইবিতে সপ্তাহব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মশালা

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৭ দিনব্যাপী ‘ব্যাসিক মার্শাল আর্ট অ্যান্ড সেল্ফ ডিফেন্স ট্রেনিং’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে সকাল ৭টায় প্রথম দিনের মতো এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের ব্যবস্থাপনায় এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগিতায় উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের সিনিয়র পুরুষ প্রশিক্ষক রাফি আহনাফ খান  এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের প্রধান প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস তানজিনা।

এতে প্রায় ১০০ জনের মতো নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার বিষয়ে জান্নাতুল ফেরদৌস তানজিনা বলেন, পের মূল উদ্দেশ্য মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি আত্নবিশ্বাসী করে তোলা। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত মেয়েরা পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে শারীরিক-মানসিক নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সমবয়সী, কমবয়সী বা বয়োবৃদ্ধ পুরুষদের দ্বারাও বিভিন্ন ধরনের ইভটিজিং ও হয়রানির শিকার হচ্ছে, মানসিকভাবে তারা ভেঙে পড়ছে, চলাফেরায় ভয় এবং আতঙ্কিত অনুভব করছে। মূলত এধরনের পরিস্থিতিতে যেন মেয়েদের পড়তে না হয় বা পড়লেও তারা যেন সহজেই তা মোকাবেলা করে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে সেজন্যই আমাদের এই আয়োজন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।