ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

ইবি প্রতিনিধি ॥ জুলাই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরেও বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে পতিত ফ্যাসিবাদ কর্তৃক প্রতিষ্ঠিত বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। অনতিবিলম্বে সেসকল বিকৃত ইতিহাস ছুড়ে ফেলে নিরপেক্ষ ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি করেন তিনি। এস এম সুইট বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজসহ ইতিহাসমূলক কোর্সে একটি পরিবারের ইতিহাস পড়ানো হতো। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পরেও এখনো সেসকল ইতিহাস পড়ানো হচ্ছে। পাঠ্যসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

আমরা চাই পাঠ্যসূচিতে থাকা বিকৃত ইতিহাস পরিবর্তন করে একটি নিরপেক্ষ ইতিহাস অন্তর্ভুক্ত করা হোক। একই সাথে তিনি জুলাই বিপ্লবের ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তিনি বলেন, বিভাগগুলোর কমিটি অব কোর্সেস এর সভা করে অতিদ্রুত এটি বাস্তবায়ন করতে হবে। আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আলোচনা করেছি। তিনি জুলাইয়ের ইতিহাস পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, সমন্বয়কদের দাবি যৌক্তিক। আমি তাদের এ দাবিকে সমর্থন জানাই। পাঠ্যসূচির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। আর সিলেবাস পরিবর্তনের দায়িত্ব বিভাগের একাডেমিক কমিটির। এখানে প্রশাসন কিছু করেনা। তবে উপাচার্য এ বিষয়ে উদ্যোগ নিচ্ছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।