ইয়াবা ব্যবসা আড়াল করতে মাছ শিকারীর বেশ, নারীসহ গ্রেপ্তার ৪

মাদারীপুরে নৌকায় মাছ ধরার আড়ালে ইয়াবা ব্যবসায়ী ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের কাছ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের প্রধান ব্যবসায়ী সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০) একই গ্রামের কালাম খালাসীর ছেলে নয়ন খালাসি (২০) নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, বাজিতপুরে ইয়াবা ডিলার সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদারসহ তাদের চক্র দীর্ঘদিন ধরে একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) এনায়েত করিম ও রিপনসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ অভিযান চালান। অভিযানে এক নারী ও তিন যুবককে ১৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়। তবে মাদক ব্যবসায়ী চক্রের প্রধান সুমন ও সোহেল কৌশলে পালিয়ে যায়।

ওসি আরও জানান, এই চক্রটি নদীর মাঝখানে নৌকায় অবস্থান করে মাদক বিক্রি করত। তাদের কাছে পৌঁছাতে হলে নৌকা নিয়ে যেতে হয়। অপরিচিত কাউকে দেখলেই তারা ইয়াবাগুলো পানিতে ফেলে দিত, কারণ পানিতে গলে গেলে মাদক ব্যবহারযোগ্য থাকে না এবং তাদের ধরাও কঠিন হয়ে পড়ে। এই কারণে তাদের গ্রেপ্তার করা একটা চ্যালেঞ্জ ছিল। তবে মাদক দমনে পুলিশ অত্যন্ত সোচ্চার এবং মাদক নির্মূলের লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।