ইয়েমেনে ইসরায়েলের ‘শক্তিশালী’ হামলা

ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলা কেঁপে ওঠে সানা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে জানিয়েছেন, সানায় ‘শক্তিশালী’ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘প্রতিরক্ষা বাহিনী একাধিক সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে। যারমধ্যে হুতি জেনারেল স্টাফের ক্যাম্প রয়েছে। আমরা কয়েক ডজন হুতি যোদ্ধাকে হত্যা করেছি। এছাড়া তাদের অনেক ড্রোনও ধ্বংস করা হয়েছে।’

এর আগে গতকাল ইসরায়েলের ইলাত শহরে একটি ড্রোন হামলা হয়। এতে ২০ জন আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, ইয়েমেনের রাজধানীতে একাধিক হামলা চালানো হয়। এতে কয়েক ডজন বিমান অংশ নেয়, যার মধ্যে যুদ্ধবিমানও ছিল। হামলায় হুতি বিদ্রোহীদের ‘নিরাপত্তা ও গোয়েন্দা অবকাঠামো’কে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানায় দখলদার ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইলাতে হামলার জবাব হিসেবেই আজ সানায় এ পাল্টা হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরতা চালানোয় ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় প্রতিদিনই ড্রোন ও মিসাইল নিক্ষেপ করে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর জবাবেই ইসরায়েলের এই ব্যাপক হামলা বলে দাবি করা হচ্ছে।

হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ মন্ত্রী নিহত হয়েছেন। এছাড়া হুতিদের সেনাপ্রধানও প্রাণ হারিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।