ইরাকে ইরানের সমর্থনে বিক্ষোভ মিছিল

ইরাকের রাজধানী বাগদাদের রাস্তায় ইরানের সমর্থনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা পুড়িয়ে ও ইসরায়েলি হামলায় নিহত ইরানি সামরিক কমান্ডারদের ছবি প্রদর্শন করেন প্রতিবাদ জানায়।

মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গত সপ্তাহে ইরানের ওপর ইসরায়েলের আকস্মিক হামলার পর পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। একইসঙ্গে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর হস্তক্ষেপের সম্ভাবনাও নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

গত শুক্রবার ইরানে হঠাৎ করেই হামলা চালানো শুরু করে ইসরায়েল। এতে সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থাপনায় হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। 

এরপর পাল্টা হামলা চালায় তেহরান। পঞ্চমদিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে ইরান-ইসরায়েলের।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।