ইরানের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক শুক্রবার, অংশ নেবে ইসরায়েল

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত ও উত্তেজনা নিয়ে শুক্রবার (২০ জুন) জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরানের অনুরোধে আয়োজিত এই বৈঠকে অংশ নেবে ইসরায়েলও। বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।

বিবিসি ও এর মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, ইরান ছাড়াও রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া—এই পাঁচ দেশ যৌথভাবে বৈঠকের আহ্বান জানিয়েছে। বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে পরিস্থিতির সার্বিক মূল্যায়ন ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

রাষ্ট্রদূত ড্যানন জানান, ইসরায়েল এই বৈঠকে অংশ নিচ্ছে এবং আমরা আমাদের অবস্থান জোরালোভাবে তুলে ধরব।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠক আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

 

সূত্র: বিবিসি

খবরওয়ালা/আরডি

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।