ইরানের সঙ্গে সকল সীমান্ত পথ বন্ধ করল পাকিস্তান

পাকিস্তান প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে সকল সীমান্ত পারাপার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছেন বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তারা।

বেলুচিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গওাদার—এই পাঁচটি জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।

চাগাই জেলার একটি সীমান্ত চৌকির কর্মকর্তা আতাউল মুনিম বলেন, ইরানে প্রবেশ স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।

তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, এবং ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকরা প্রয়োজন হলে দেশে ফিরতে পারবেন বলেও জানান তিনি।

মুনিম আরও বলেন, আমরা আজকের মধ্যে প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরবে বলে আশা করছি।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।