ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে ক্রমেই বাড়ছে দুই দেশের মধ্যে উত্তেজনা। এ প্রেক্ষিতে সোমবার (১৬ জুন) সকাল থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) তাদের সদরদপ্তরে এক জরুরি বৈঠক আহ্বান করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পারমাণবিক স্থাপনায় হামলার পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জরুরি বৈঠক আহ্বানের জন্য রাশিয়া ও ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে আইএইএ’র কাছে অনুরোধ করেছিল। সেই প্রেক্ষিতেই এই বৈঠক ডেকেছে সংস্থাটি।

এর আগে ইসরায়েলের বিমান হামলায় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩০ জন সামরিক কর্মী এবং একজন ইরানি রেড ক্রিসেন্টের সদস্য বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর বাহরাম সারমাস্ত। এ হামলায় এখন পর্যন্ত ৫৫ জন আহত হয়েছেন।

এছাড়া তেহরানের একটি ভবনে ইসরাইলি হামলায় ২০ জন শিশুসহ ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ইরানের প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে।

অন্যদিকে, ইরানি হামলায় ইসরায়েলের অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিশ্লেষকরা বলছেন, উত্তেজনা অব্যাহত থাকলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে। এমন অবস্থায় পারমাণবিক ইস্যু নিয়ে আইএইএ’র এই জরুরি বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

 

2Q== ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।