রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬, ৬শে বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬, ৬শে বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

রাজধানী

ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: 12শে জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৬ই মে ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5

ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আজকের (২৬ মে) মধ্যে শপথ পড়ানোর জন্য স্থানীয় সরকার বিভাগকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এই নোটিশটি পাঠিয়েছেন ইশরাকের আইনজীবী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক আইনজীবী এহসানুর রহমান।

বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার খোকন সাংবাদিকদের জানান, হাইকোর্টের রায়ের পরও ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানো না হলে তা আদালত অবমাননার শামিল হবে। তিনি বলেন, ‘আদালত মামলাটি খারিজ করে দেওয়ায় ইশরাকের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই। তাই আগামী ২৬ মে’র মধ্যে তাকে শপথ করাতে হবে।’

অন্যদিকে, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব না দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ১৯ মে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে দশটি পয়েন্টে এ সিদ্ধান্তের কারণ তুলে ধরেন। তিনি জানান, আইনি জটিলতার কারণেই ইশরাককে এখনও শপথ করানো সম্ভব হয়নি।

পোস্টে তিনি আরও লেখেন, বিএনপির আন্দোলনের পেছনে যৌক্তিক কোনো কারণ নেই, বরং তারা গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, একটি মহল ইশরাকের শপথ আটকে দেওয়ার চেষ্টা করেছিল, তবে সেটি ব্যর্থ হয়েছে। এখন আর শপথ না করানো হলে তা সরাসরি আদালতের রায় লঙ্ঘনের শামিল হবে।

ফেসবুক পোস্টে দেওয়া ব্যাখ্যাগুলোর মধ্যে রয়েছে: ১. সংশোধিত আর্জিকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় লঙ্ঘন করে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিয়েছে। ২. নির্বাচন কমিশন শুনানিতে অংশ না নেওয়ায় একতরফা রায় হয়েছে, এবং পরে তারা আপিলও করেনি। ৩. আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই রাত ১০টায় গেজেট প্রকাশ করা হয়, যা বিতর্কের সৃষ্টি করেছে। ৪. মামলায় স্থানীয় সরকার বিভাগ কোনো পক্ষ ছিল না এবং রায়ে এ বিভাগের প্রতি কোনো নির্দেশনাও নেই। ৫. শপথ না দেওয়াকে কেন্দ্র করে একটি রিট দায়ের হয়েছে, যা এখনও বিচারাধীন। ৬. বরিশাল সিটি করপোরেশনের একটি মামলায় হাইকোর্টের রায়কে আমলে নিয়ে ট্রাইব্যুনাল আবেদন খারিজ করেছে, যা ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থানকে নির্দেশ করে। ৭. মেয়াদসংক্রান্ত বিষয়েও অস্পষ্টতা রয়েছে; ইশরাক কতদিন মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন, তা অনির্ধারিত। ৮. নির্বাচন কমিশনের চিঠিতে আইনি জটিলতা না থাকলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। ৯. আইন মন্ত্রণালয়ের মতামত এখনও অপেক্ষমাণ। ১০. অবৈধ নির্বাচনের প্রশ্নও সামনে এসেছে—আওয়ামী আমলের নির্বাচনগুলোকে বৈধ ধরে নেওয়া হবে কি না, তা এখন একটি রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে। ১১. আইনজীবীদের মতে, সব জটিলতা সত্ত্বেও হাইকোর্টের রায় অনুসারে শপথ নিতে ইশরাক হোসেনের কোনো বাধা নেই এবং সরকার যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে তাকে অবিলম্বে শপথ করাতে হবে।

ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে মো. মামুনুর রশিদ নামে সুপ্রিম কোর্টের আইনজীবী ১৩ মে রিটটি করেন। শুনানি নিয়ে ২২ মে হাইকোর্ট রিট সরাসরি খারিজ করে আদেশ দেন। সেদিনই পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ লিভ টু আপিল দায়ের করা হলো।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। একই বছরের ২ ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস।

নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। একই বছরের ১৯ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এর মধ্যে ইশরাকের করা নির্বাচনী মামলায় চলতি বছরের ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ে তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করা হয়। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করা হয়। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

 

খবরওয়ালা/আরডি 

মন্তব্য