ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ঘন্টায় আরও ৮১ জন প্রাণ হরিয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জন ছাড়িয়েছে।
বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর থেকে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ। এছাড়া মধ্যরাত থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
অপরদিকে, দক্ষিণ গাজায় অবস্থিত ইউরোপীয় এবং নাসের হাসপাতালেও ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় ৩০ জন নিহত হয়েছেন, যার মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও রয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন এবং তিনি গাজা যুদ্ধ বন্ধের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই যুদ্ধ বন্ধ হবে না।
খবরওয়ালা/এফএস



