ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ নিয়ে ২১ দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান।

সোমবার (২৩ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল কোনো উসকানি ছাড়াই হামলা চালিয়ে করা অপরাধের প্রতিশোধ নিতে বাধ্য হয়েছে ইরান। এর অংশ হিসেবে সোমবার সকালে ইসরায়েলের দিকে ইরান নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সামরিক শিল্প স্থাপনাগুলোর বিরুদ্ধে কার্যকর এবং ধারাবাহিক ক্ষেপণাস্ত্র অভিযানের ধারাকে আরও জোরদার করা হবে।

১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০-এর বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণুবিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন।

ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। ২৩ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস III’ এর আওতায় ইরান ইসরায়েলে মোট ২১ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।