ইসরায়েলে হুথি বিদ্রোহী হামলা, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সম্প্রতি ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার (৩০ মার্চ) ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি সেনাবাহিনী সফলভাবে ধ্বংস করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেনের হুথিরা যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছুঁড়েছিল, তা ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে। হামলার পূর্বে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। এই সতর্কতা মূলত ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেমের পার্শ্ববর্তী শহরগুলো এবং পশ্চিম তীরে জারি করা হয়।

এদিকে, ১৮ মার্চ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নতুন হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যার ফলে প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত ও বহু ফিলিস্তিনি আহত হন। গাজার এই নতুন অভিযান ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালাতে শুরু করে। এই হামলা ইসরায়েলি ভূখণ্ডে হুথিদের সপ্তম বা অষ্টম হামলা, যা ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে অব্যাহত রয়েছে।

এছাড়া, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও মার্কিন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান নেতৃত্বাধীন যুদ্ধজাহাজের বহরের অন্তত তিনটি জাহাজে হামলা চালানো হয়েছে।

সূত্র: এএফপি, আল জাজিরা।

 

খবরওয়ালা/ এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।