ইসলামি দলগুলোর কর্মসূচি ‘অহেতুক চাপ সৃষ্টি’ : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতসহ ইসলামীদলগুলোর কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। আলোচনা চলছিল, এ অবস্থায় এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক চাপ সৃষ্টি করা।

তিনি এই মন্তব্য করেছেন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে।

বিএনপি মহাসচিব আরও বলেন, এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে? আমার প্রশ্ন। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে নামেনি, আলোচনার মধ্যদিয়েই সব সমস্যার সমাধান করতে চাওয়া হচ্ছে। আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে।

১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়।’

ফখরুল জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এখনও কথা হয়নি জাতিসংঘ সফর নিয়ে। সেখানে কী ভূমিকা হবে জানি না, কথা হয়নি এখনও। তবে দেশের সম্পর্ক ও গণতন্ত্র উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে।

তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।