খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ই আগস্ট ২০২৫, ১২:২০ এএম
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দৌড়ে টিকে গেল ১৬ দল। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে তারা উত্তীর্ণ হয়েছে।
রোববার (১০ আগস্ট) ইসি জানায়, মাঠপর্যায়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবার মোট ১৪৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করে। প্রথম ধাপে অনেকে বাদ পড়লেও, তথ্যের ঘাটতি পূরণের সুযোগ পেয়ে ৮০টি দল আবারও লড়াইয়ে ফেরে। শেষ পর্যন্ত প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছে ১৬ দল।
আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে দলের একটি কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে থাকতে হবে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ।
আগের কোনো নির্বাচনে সংসদ সদস্য থাকা বা ন্যূনতম পাঁচ শতাংশ ভোট পাওয়াও যোগ্যতার শর্ত। এসব ছাড়াও নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে আবেদনপত্র জমা দিতে হয়, যা প্রাথমিক বাছাইয়ে কঠোরভাবে যাচাই করা হয়।
খবরওয়ালা/আশ
মন্তব্য