ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিশোধ সবেমাত্র শুরু: ইরান

ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস (আইআরজিসি) বলেছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ইরানের ‘জাতীয় প্রতিশোধ’ কার্যক্রম সবেমাত্র শুরু হয়েছে। ইসরায়েলকে তাদের অপরাধের মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

রোববার (১৫ জুন) এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার ভোররাতে ইসরায়েলি হামলায় আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহসহ সাত শীর্ষ কর্মকর্তা শহীদ হয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, মাহমুদ বাকেরি, দাভুদ শেইখিয়ান, মোহাম্মদ বাকের তাহেরপূর, মনসুর সাফারপুর, মাসউদ তাইয়েব, খসরো হাসানি ও জাভাদ জারসারা ওই হামলায় শহীদ হয়েছেন। ইসরায়েলি বাহিনীর এ হামলাকে ‘সন্ত্রাসী ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার পরপরই আইআরজিসি যে কঠোর জবাব দিয়েছে, সেটি ‘জাতীয় প্রতিশোধের’ শুরু মাত্র। বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর জন্য অপরাধ করে পার পেয়ে যাওয়ার যুগ শেষ হয়েছে।’

আইআরজিসি বলেছে, ‘ভুয়া ও দখলদার ইহুদিবাদী শাসন ব্যবস্থা ধ্বংস ও পতনের জন্যই অভিশপ্ত।’

তারা আরও বলেছে, এরোস্পেস ফোর্সের কমান্ডারদের শাহাদাত ইহুদিবাদী শাসকগোষ্ঠী ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানি জাতির অটল মনোবলকে আরও দৃঢ় করবে।

খবরওয়ালা/এন

 

2Q== ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিশোধ সবেমাত্র শুরু: ইরান
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।