ঈদযাত্রায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত বাবা-মেয়ে

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাটোর লালপুর এলাকায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নাটোর-পাবনা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে পুলিশ ওসি মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শাহরিয়ার সাকিল যশোরের কর্মস্থল থেকে পরিবার নিয়ে ঈদের ছুটিতে নিজ বাড়িতে ফিরছিলেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতরা হলেন- বগুড়া সদরের কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল ও তার ২ বছরের মেয়ে সুমাইয়া আক্তার। আহতরা হলেন- সাকিলের স্ত্রী আয়শা আক্তার রুমী ও প্রাইভেট কারের চালক। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ওসি বলেন, সকালে প্রাইভেট কারটি যশোর থেকে বগুড়া যাওয়ার পথে নাটোর-পাবনা সড়কে গোধড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারের যাত্রী বাবা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।