ঈদের কেনাকাটা করা হলোনা স্বামী-স্ত্রীর, প্রাণ গেল সড়কে

ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে শহরে আসার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টায় সদর উপজেলার চুরখাই মোড়ের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আব্দুল হেকিম (৮০) ও আজমলা খাতুন (৬৫)। তারা ময়মনসিংহ সদরের পাড়াইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিহত দুজন ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে শহরে আসছিলেন। দুপুর দুইটার দিকে তারা চুরখাই মোড়ে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি শফিকুল ইসলাম আরও বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
 

খবরওয়ালা/এসআর

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।