ঈশ্বরগঞ্জে জাপার কার্যালয়ে ভাঙচুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা উপজেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে ভাঙচুর করেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলার জাপা কার্যালয়ে হামলা চালানো হয়।

মুক্তিযোদ্ধা সংসদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, তা না হলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা কঠোর কর্মসূচি পালন করতে প্রস্তুত।

এ সময় ময়মনসিংহ জেলা, মহানগর ও স্থানীয় পর্যায়ের গণঅধিকার পরিষদের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, এদিন রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হন নুরুল হক নুরসহ তার দলের নেতা-কর্মীরা। আহত অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।