উত্তরায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে যুক্ত নারীসহ আটক ১৫

ঢাকা উত্তরায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ৭ নারীসহ অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টায় উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামক একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।

রাতে ঘটনার সতত্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এরই সূত্র ধরে অভিযান চালালে সেখান থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র পেয়েছি।

তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে সেখানে অসামাজিক কাজ হত। এসবের সঙ্গে জড়িতদের থানায় নেওয়া হয়েছে।

জানা যায়, ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাশে উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামের হোটেলটিতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায়ায় অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি মহল। ওই হোটেল ঘিরে আরও বেশ কয়েকটি হোটেলে গড়ে ওঠেছে অসামাজিক কার্যকলাপ।

নাম প্রকাশে অনিচ্ছুক ৯ নম্বর সেক্টরের এক বাসিন্দা জানায়, ওই রোডে আরও কয়েকটি হোটেল থাকায় রাস্তায় ভিজিটিং কার্ড ছাপিয়ে তরুণ-তরুণীদের অনৈতিক কর্মকাণ্ডে প্রলুব্ধ করে আসছে একটি অসাধু চক্র। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন।

এদিকে উত্তরায় এ ধরণের অসমাজিক কর্মকাণ্ড প্রতিরোধে থানা পুলিশ জিরো টলারেন্স জানিয়ে ওসি হাফিজুর রহমান বলেন, আমরা একটি সুন্দর উত্তরা গঠনে কাজ করছি। এ কাজে সবার সহযোগীতা চাই।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।