খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ই জুলাই ২০২৫, ৯:৫৯ পিএম
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা, মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপি নেতাকর্মীরা নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দর এলাকায় সড়ক অবরোধ করে।
বুধবার (১৬ জুলাই) রাতের এই প্রতিবাদে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর গাড়িবহর আটকিয়ে দেওয়া হয়।
অবরোধের ফলে দুই উপদেষ্টা গাড়ি থেকে নেমে এসে গোপালগঞ্জের ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার করার আশ্বাস দেন। উপদেষ্টাদের আশ্বাস পাওয়ার পর, এনসিপি নেতাকর্মীরা অবরোধ তুলে নেন এবং উপদেষ্টারা বিমানবন্দরে প্রবেশ করেন।
এদিকে, গোপালগঞ্জে এনসিপি কেন্দ্রীয় নেতাদের উপর হামলার ঘটনা প্রসঙ্গে, দলের নেতারা অভিযোগ করেন যে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ নেতাকর্মীরা এই হামলায় জড়িত।
এনসিপির প্রতিবাদে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আওয়ামী সরকারের নিয়োগকৃত পুলিশ বাহিনী আমাদের সাহায্য করবে না। শেখ হাসিনা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছেন, কিন্তু আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছি। এখন থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেখলেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “প্রশাসন যদি ভুল তথ্য দেয় এবং দায়িত্বহীনতা দেখায়, তবে তা খতিয়ে দেখা হবে। আমাদের জানতে হবে কেন এমন গাফিলতি ঘটেছে।”
এ ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে এবং প্রশাসন আরও সতর্ক হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
খবরওয়ালা/আরডি
মন্তব্য