উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার মতবিনিময় সভা

fay 17 31 1 24 উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার মতবিনিময় সভামঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ টায় থানাপাড়া খোদাদাদ খাঁন রোডে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন এর কুষ্টিয়া জেলা কমিটির প্রাক্তন ও নতুন সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে প্রতিষ্ঠার পর থেকে উৎসর্গ ফাউন্ডেশন দেশব্যাপী বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে কুষ্টিয়া জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ফ্রী ব্লাড গ্র“পিং ও ডোনেশন কার্যক্রমের পাশাপাশি করোনাকালীন ব্যক্তিগত ও সম্মিলিত ভাবে কুষ্টিয়া জেলা প্রশাসনের ইমারজেন্সি করোনা রেসপন্স টিমে ভূমিকা পালনের মাধ্যমে সুনাম অর্জন করে। নিজস্ব ল্যাবে তৈরী স্যানিটাইজার ও মাক্স বিতরণ করে স্বাস্থ্যকর্মী ও পুলিশ প্রশাসনের সদস্যদের মাঝে। করোনা পরবর্তী নিউ নরমালের পর পূর্ববর্তী কমিটির দায়িত্ব প্রাপ্তদের অনেক কর্মব্যস্ততা ও শিক্ষাক্ষেত্রে স্থানান্তরিত হওয়ার দরুণ কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পুনরায় জেলা কমিটির কার্যক্রম এগিয়ে নিতে কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এস. কে শাহরিয়ার পান্নার দিক নির্দেশনায় ও খুলনা বিভাগীয় সমন্বয়ক শাহেদ খানের সার্বিক তত্ত্বাবধানে উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললকে পুনরায় কার্যক্রম শুরুর দায়িত্ব অর্পণ করা হয়। উপস্থিত মতবিনিময় সভায় জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি কেন্দ্রে প্রেরণ, আসন্ন ১০ই ফেব্রুয়ারী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষ্যে আলোচনা করা হয়। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. পললের পরিচালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক পলাশ আহমেদ, প্রযুক্তি পেশাজীবী কবির উদ্দিন রাজন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারি চিকিৎসক তৌফিক আহমেদ, ক্রীড়াবিদ সাহেদ হোসেন প্রেম, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী মাহিয়া ইসলাম মৌ, আরফান সৌরভসহ প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।