একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৩৪ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৬ জুন) সকালে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার (১৫ জুন) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—১১৯ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৯ জন, ঢাকা বিভাগের বাইরে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫ জন এবং দক্ষিণ সিটিতে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হন। খুলনা ও রাজশাহী বিভাগে ৫ জন করে এবং ময়মনসিংহে ১ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ২২২ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯০ জন রোগী। ফলে চলতি বছর মোট ৫ হাজার ৪৮৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

প্রসঙ্গত, আগের বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তারও আগের বছর ২০২৩ সালে এই রোগে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন, যা বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সেবছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে, তাই এখনই সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।