একদিন পর আবারও বায়ু দূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গেল কয়েকদিন ধরেই দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে রাজধানী ঢাকা। তবে রবিবার ছিল কিছুটা ব্যতিক্রম। একদিন পর আবারও বায়ু দূষণের দিক থেকে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। গতকাল রবিবার (২ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটের রেকর্ড অনুযায়ী, বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল সপ্তম। এসময় রাজধানীর বাতাসের আইকিএয়ার স্কোর ছিল ১৬৭।

তবে আজ সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে পাওয়া তথ্যে দেখা যায়, আজ ঢাকার একিউআই স্কোর ২৩৮। এতে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে রয়েছে। আজ শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

একই সময়ে ১৯১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। এ ছাড়া ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন শহর এবং ১৬৩ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।