একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না: ইরফান সাজ্জাদ

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাত বার্ষিকীতে শোক প্রকাশ করে শোবিজ তারকা ইরফান সাজ্জাদ বলেছেন, একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না।

শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আমি কোন দল করিনা..একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না।

weeFmoRBg7JhgAAAABJRU5ErkJggg== একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না: ইরফান সাজ্জাদ

তাঁর এই ফেসবুক পোস্টে অনেকেই সহমত প্রকাশ করেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শোবিজ তারকা ইরফান সাজ্জাদের এই পোস্টে লাইক পড়েছে ২ হাজারের বেশি। এছাড়া প্রায় ১৫৮ টি কমেন্ট ও ২১টি শেয়ার হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়াও তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়।

ওই সময় শেখ মুজিবর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় বেঁচে যান।

১৫ আগস্টের সেই রাতে সেনাসদস্যদের আরেকটি দল শেখ মুজিবুর রহমানের ভাগনে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করে।

এ ছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা করে তাকে ও তার কন্যা বেবি, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় আবদুল নঈম খানকে হত্যা করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।